দেড় বছর পর ৪ যুবতীর দেশে ফেরা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-২৯ ১৫:০৫:১৭


দেড় বছর আগে ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশি যুবতীকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পু্লশি।

রোববার (২৯ নভেম্বর ) দুপুরে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন আনুষ্ঠানিক ভাবে।

ফেরত আসারা হলেন,আসমা আক্তার (২০),সোনিয়া আক্তার (১৯),লিজা শেখ (১৮) ও জেসমিন আক্তার ২০)। এদের বাড়ি দেশের নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায়।

জানা গেছে, অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে দেড় বছর আগে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। ভারতের গোয়ায় বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। পরে সেখান থেকে এ আর জেড নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ের আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ৪ জন বাংলাদেশি যুবতী ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দিয়েছি।সেখান থেকে যশোর জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহন করে পরিবারের কাছে হস্তান্তর করবেন ।

সানবিডি/নাজমুল/০৩:০৫/২৯.১১.২০২০