আশ্রিত রোহিঙ্গাদের জন্য কম্বল পাঠালো তুরস্ক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৯ ২১:২৬:৫৪
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন থেকে দেশটির সেনাবাহিনী কর্তৃক জোরপূর্বক বাস্ত্যচুত হয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের জন্য শীতের উপহার পাঠিয়েছে তুরস্ক।আজ রোববার দেশটির রাজধানী আঙ্কারার রাষ্ট্রীয় সাহায্য সংস্থা জানিয়েছে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করা ৫ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকিএ) এর বাংলাদেশ সমন্বয়কারী ইসমাইল গুন্ডোগদু আনাদোলু এজেন্সিকে বলেন, রোহিঙ্গা মুসলিমদের শীতের উপহারের অংশ হিসেবে আমারা পাঁচ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি। আমরা নির্যাতিত রোহিঙ্গাদের পুরো শীত মৌসুমে আমাদের সহযোগিতা অব্যাহত রাখব। বাংলাদেশে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতের তীব্র আক্রমণ হবে।
স্থানীয় ও রোহিঙ্গারা জানিয়েছেন, শীত মৌসুমে বাংলাদেশের দক্ষিণপূর্ব এলাকায় থাকা বেশি রোহিঙ্গাদের ওপর প্রভাব পরতে পারে।
সানবিডি/এনজে/৯:২৫/১১.২৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














