অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-৩০ ০৬:৪২:৪৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ  লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত বছর ইপিএস হয়েছিলো ৭৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৪ টাকা ৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/০৯:৪৮/২৬/১১/২০২০