২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-৩০ ১০:৪৪:১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ইন্স্যুরেন্স ও অগ্নি সিস্টেম ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেডের (সিআরআইএসএল) সিপিএ (ক্লেইম পেয়িং অ্যাবিলিটি) রেটিং অনুসারে রূপালী ইন্স্যুরেন্সের রেটিং হয়েছে ‘এএ+’। ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই রেটিং করা হয়েছে।
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী অগ্নি সিস্টেমের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন ২০১৯ সমাপ্ত নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই রেটিং করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:৪৩/৩০/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














