বিডি ফাইন্যান্স ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেসের মধ্যে চুক্তি স্বাক্ষর
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-৩০ ১২:০২:২৩
বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিডি ফাইন্যান্স) ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের (সিবিসিআরএল) মধ্যে সোমবার এক ম্যান্ডেড চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিডি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এমডি ও সিইও মো. কায়সার হামিদ এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেসের সিইও এরশাদ হোসাইন এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেসের করপোরেট অ্যাডভাইজরি ইউনিটের প্রধান সুমিত পোদ্দার, বিডি ফাইন্যান্সের সিএফও সাজ্জাদুর রহমান ভূঁইয়া, হেড অব ট্রেজারি মো. আহাম্মদ আলী, হেড অব এসএএমডি মেজর খালেদ সাইফুল্লাহ (অব.), হেড অব সেন্ট্রাল অপারেশন্স মো. রফিকুল আমীন এবং হেড অব অ্যাডমিন মো. ইমরান হোসাইন উপস্থিত ছিলেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:০০/৩০/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














