করোনার তিন কোটি টিকা বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-৩০ ১৫:০০:২৩


মহামারি করোনাভাইরাসের তিন কোটি টিকা অক্সফোর্ড থেকে কিনবে বাংলাদেশ। প্রথম দফায় এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী জনগণের মাঝে বিনামূল্যে বিগত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩০ নভেম্বর) এ সভা হয়। প্রধানমন্ত্রী  গণভবন থেকে অনলাইনে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

সানবিডি/এনজে/২:৫৯/১১.৩০.২০২০