ডমিনেজ স্টিলের লেনদেন শুরু ২ ডিসেম্বর
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১১-৩০ ১৭:৫৪:৪৬
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে থেকে টাকা নেয়া ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ার লেনদেন আগামী বুধবার (২ ডিসেম্বর) থেকে শুরু হবে। ডিএসই এ তথ্য জানা গেছে।
‘এন’ক্যাটারিভুক্ত ডিএসইতে কোম্পানিটির ট্রেডি কোড হবে “DOMINAGE” এবং কোম্পানি কোড হবে : ১৩২৪৯।
এর আগে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। আর কোম্পানিটির আইপিওতে ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
কোম্পানিটি শেয়ারবাজারে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য ৩ কোটি শেয়ার ছেড়েছে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিট ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্ট্রলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ পরিচালনা করা হবে।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।
গত ২৬ আগস্ট বিএসইসির ৭৩৭তম সভায় ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের আইপিও অনুমোদন দেয়া হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:০৫/৩০/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














