৫ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০১ ১১:২৩:৫৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি বুধবার স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হলো: সমতা লেদার, ইয়াকিন পলিমার, এম আই সিমেন্ট, ম্যাকসন স্পিনিং ও জিবিবি পাওয়ার  লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর, রোববার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২ও ৩ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী ৬ ডিসেম্বর, রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:২৩/১/১২/২০২০