সারাদেশে আরও ৩১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১২-০১ ১৫:৫৪:০৭
করোনাভাইরাসে সারাদেশে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৭৫ জনে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সানবিডি/নাজমুল/০৪:৫৪/০১.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














