ব্লু ইকোনমির ক্ষেত্রে উপকূলীয় মানুষের অধিকার রক্ষা করতে হবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০১ ১৮:১৮:৫০
সমুদ্রের অপার সম্ভাবনাময় ব্লু ইকোনমি সম্পর্কিত যে কোন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে উপকূলীয় মানুষের অধিকার, সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রতিবেশ, বিশেষ করে প্রাকৃতিক সম্পদ নির্ভর প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার অধিকার রক্ষার বিষযটি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে একটি আন্তর্জাতিক গণআদালত। গণআদালতে ব্লু ইকোনমি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মডেল হিসাবে আবির্ভূত হলেও তা নব্য উদারতাবাদী অর্থনীতি সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে বলে অভিমত প্রকাশ করা হয়।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক জুরি, বিশেষজ্ঞ এবং অধিকার কর্মীদের অংশগ্রহণে এই ভার্চুয়াল গণআদালত পরিচালিত হয়।
পিআইপিএফপিডি’র (ভারত) সাধারণ সম্পাদক এমজে বিজয়ান ও কোস্ট ট্রাস্টের (বাংলাদেশ) উপ-নির্বাহী পরিচালক সনাত কুমার ভৌমিক গণআদতালতটি সঞ্চালনা করেন। এতে জুরি হিসেবে ছিলেন পরিবেশ ও খাদ্য অধিকার কর্মী ডক্টর বন্দনা শিবা, প্রাক্তন ইউএন র্যাপোটিয়ার আনন্দ গ্রোভার, আবিকা উহাকি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইজার এমবোগিরি (কেনিয়া), নারীপক্ষের নির্বাহী কমিটির সদস্য শিরিন পারভিন হক (বাংলাদেশ)।
উদ্বোধনী অধিবেশনে ওয়ার্ল্ড ফোরাম অব ফিশারফোক পিপল (ডাব্লিউএফএফপি) জেনারেল সেক্রেটারি নাদিন নেমবার্ড (জ্যামাইকা), ইন্টারন্যাশনাল প্ল্যানিং কমিটি ফর (আইপিসি) ফিশারিজ ওয়ার্কিং গ্রুপের নাসিগ জাফর (দক্ষিণ আফ্রিকা), কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী (বাংলাদেশ), ন্যাশনাল ফিশারফোক ফোরাম (এনএফএফ)’র চেয়ারম্যান নরেন্দ্র পাতিল (ভারত) বক্তৃতা করেন।
সানবিডি/এনজে/৬:২১/০১.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













