এখন ওমরাহ পালনে যাওয়ার সুযোগ নেই: ধর্ম প্রতিমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০১ ১৯:০২:১৮


মহামারি করোনাভাইরাসের কারণে এখন বাংলাদেশ থেকে ওমরাহ পালন করতে যাওয়ার সুযোগ নেই বলেছেন, নবনিযুক্ত ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক।তিনি বলেন, অদূর ভবিষ্যতে সুযোগ হলেও সীমিত পরিসরে ওমরাহ যাত্রী পাঠানো হবে। করোনা পরিস্থিতির কারণে শুধু ওমরাহ-ই নয়, আগামী হজের সময় কী হবে সেটাও এখন পর্যন্ত অনিশ্চিত।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে আগাম কিছু জানানো হয় না, তারা সিদ্ধান্ত নিয়ে তবেই জানিয়ে দেয়। তখন নিশ্চিত করে সবকিছু বলা সম্ভব হয়। এখন পর্যন্ত তারা কিছুই জানায়নি।

সানবিডি/এনজে/৬:৫৯/০১.১২.২০২০