৩ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০২ ১১:৪৭:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হলো: এসএস স্টীল, প্রিমিয়ার সিমেন্ট ও ফার্মা এইড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ৭ ডিসেম্বর, সোমবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ৩ ও ৬ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী ৭ ডিসেম্বর, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:৪৬/২/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














