প্রাণঘাতি করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০২ ১৭:৪৭:৪৭


দেশজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতি মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।এই মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৩ জন নারী। মৃত ৩৮ জনের মধ্যে ৩০ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা হলো ৬ হাজার ৭১৩ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে পুরুষ ৫ হাজার ১৪১ জন এবং নারীর সংখ্যা ১ হাজার ৫৭২ জন।

আজ বুধবার  (২ ডিসেম্বর) দুপুরে করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

বয়স ও স্থান বিশ্লেষণ করে দেখা যায়, মৃত ৩৮ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন এবং রংপুরে ২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং ১ জন বাড়িতে মারা গেছেন।

সানবিডি/এনজে/৫:৪৮/০২.১২.২০২০