ইউসিবি এএমএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০২ ২৩:১৩:২৫
ইউসিবি এএমএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের বে-মেয়াদি খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২ ডিসেম্বর) কমিশনের ৭৫১তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউলি করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ২ কোটি টাকা প্রদান করবে। বাকি ১৮ কোটি টাকা সাধারণ বিনিয়ােগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, সন্ধানী লাইফ ইস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













