৬৪ কোটি টাকায় পুলিশের জন্য ৯ আবাসিক টাওয়ার নির্মাণ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০২ ২০:৪২:২৬


পুলিশের জন্য বিভিন্ন স্থানে ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় একটি কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার (০২ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

এই বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আজকের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে মোট ১২টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১২৮ কোটি ৪৭ লাখ টাকা।

এ সময় অতিরিক্ত সচিব বলেন, বিভিন্ন স্থানে পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় একটি কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয় সভায়। ৬৪ কোটি ১২ লাখ টাকায় এ কাজ করবে দেশ উন্নয়ন লিমিটেড এবং এম এস হক এন্টারপ্রাইজ লিমিটেড।

সানবিডি/এনজে/৮:৪০/০২.১২.২০২০