৩ কোম্পানির এজিএমের তারিখ ও সময় সংশোধন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৩ ১১:৩৮:০৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় সংশোধন করেছে। কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার মিলস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অনিবার্য কারণে কোম্পানিগুলো এজিএমের তারিখ ও সময় পরিবর্তন করেছে। শ্যামপুর সুগার মিলসের ৩০তম এজিএম ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের ১৬তম এজিএম ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৮তম এজিএম ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:৩৭/৩/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














