৫ কোম্পানি রোববার লেনদেন বন্ধ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৩ ১৪:১২:২২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি রোববার লেনদেন বন্ধ রাখবে। কোম্পানিগুলো জিবিবি পাওয়ার, ম্যাকসন্স স্পিনিং, এমআই সিমেন্ট, সমতা লেদার ও ইয়াকিন পলিমার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৬ ডিসেম্বর, রোববার এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। আগামী সোমবার (৭ ডিসেম্বর) এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৪:১২/৩/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














