করোনায় আরও ৩৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১২-০৫ ১৭:২৩:২৩
সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে মোট করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৮০৭ জন। একই সময়ে দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৮৮৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮৮৯ জন হল।
শনিবার (৫ ডিসেম্বর) বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
সানবিডি/নাজমুল/০৫:২২/০৫.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














