সারাদেশে করোনায় আরও ৩১ জনের প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১২-০৬ ১৬:৫৮:৫৯
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮৩৮ জনে।
রোববার (৬ ডিসেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে এক হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন।
সানবিডি/নাজমুল/০৪.৫৮/০৬.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














