শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও হলেন আজাদ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০৮ ০৯:১০:৫৮


শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন শাহরিয়ার আজাদ। সম্প্রতি তিনি সিইও হিসেবে কোম্পানিটির দায়িত্ব গ্রহণ করেছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,শাহরিয়ার আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (ফিন্যান্স) শেষ করে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ শেষ করেছেন। বিশ্ব বিখ্যাত ডিগ্রি সিএফএ’র দ্বিতীয় পার্ট শেষ করে তৃতীয় পাটের ফাইনাল পরীক্ষা দিয়েছেন আজাদ।

দেশের অন্যতম ব্রোকার রয়েল ক্যাপিটালের রিসার্চ অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন ইবিএল সিকিউরিটিজে। এর পর ইনভেস্টেমন্ট অ্যানালিস্ট কাজ করেছেন দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক লংকাবাংলা ইনভেস্টমেন্টসে। রিসার্চ অ্যানালিস্ট হিসেবে দীর্ঘ দিন কাজ করার পর ফান্ড ম্যানেজার হিসেবেও কাজ করেছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ও লংকাবাংলা সিকিউরিটিজের। সব জায়গায় অভিজ্ঞতা নিয়ে নতুনভাবে দায়িত্ব নিলেন নতুন প্রজনম্মের প্রতিষ্ঠান শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ