লভ্যাংশ দিবে না অ্যাপোলো ইস্পাত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৭ ২৩:০৯:৫০


পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপোলো ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্র মতে, এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৭ টাকা ৩০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ