সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৮ ১৪:৪১:৩৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের এক কর্পোরেট উদ্যোক্তা ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা ইসলামী ব্যাংক লিমিটেড ফান্ডটির ৫০ লাখ ইউনিট বিক্রি করবে। এই কর্পোরেট উদ্যোক্তার কাছে ফান্ডের মোট ৫ কোটি ইউনিট আছে।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে এসব ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে উদ্যোক্তা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৪:৪১/৮/১২/২০২০