রোকেয়া পদক দেয়া হচ্ছে পাঁচ বিশিষ্ট নারীকে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৮ ২০:০৪:০০


চলতি বছর পাঁচজন বিশিষ্ট নাগরিককে বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত করেছে সরকার। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) মনোনয়ন চূড়ান্ত করে পরিপত্র মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পদকপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে।

বেগম রোকেয়া পদক-২০২০ এর জন্য মনোনীত পাঁচজন বিশিষ্ট নারী হলেন নারী শিক্ষায় প্রফেসর ড. শিরীণ আখতার। পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডা.) নাজমা বেগম। নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

এ বিষয়ে সূ্ত্র জানিয়েছে, আগামীকাল বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক-২০২০ প্রদান ও বেগম রোকেয়া দিবস উদযাপনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

সানবিডি/এনজে/৮:০৩/০৮.১২.২০২০