লভ্যাংশ দিবে না আলহাজ্ব টেক্সটাইল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১০ ০৭:১১:১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি সূত্র মতে, এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৮ টাকা ৪৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














