২ প্রতিষ্ঠানের বোর্ড সভা আজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১০ ০৯:৪৪:৫৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস লিমিটেড ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএসসিএল) বন্ডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কেয়া কসমেটিকসের বোর্ড সভা দুপুর আড়াইটা ও বেলা সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ ও ৩০জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
বন্ডটির বোর্ড সভা বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/০৯:৪৪/১০/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














