রোববার স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১০ ১৩:৩৬:৩৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি রোববার স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল, জিকিউ বলপেন ও এএফসি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর, মঙ্গলবার কোম্পানি ৩টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৩ ও ১৪ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ ডিসেম্বর, মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৩টি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৩:৩৬/১০/১২/২০২০