২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৩ ১৫:০০:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ ও ফু-ওয়াং ফুড লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) রেটিং অনুযায়ী কাশেম ইন্ডাস্ট্রিজের রেটিং হয়েছে ‘এ১’। ৩০ জুন, ২০২০ পর্যন্ত নীরিক্ষিত এবং ৩১ মার্চ ২০২০ থেকে ৩১ অক্টোবর ২০২০ সমাপ্ত অর্থবছর পর্যন্ত ব্যাংক দায় ও অন্যান্য বিষয় বিবেচনা করে এই রেটিং করা হয়েছে।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) রেটিং অনুযায়ী ফু-ওয়াং ফুডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি১’। ৩০ জুন, ২০২০ পর্যন্ত নীরিক্ষিত এবং ৩১ মার্চ ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছর পর্যন্ত ব্যাংক দায় ও অন্যান্য বিষয় বিবেচনা করে এই রেটিং করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৩:০০/১৩/১২/২০২০