ডিএসইর এমডি তালিকায় এনামুল হক ও আশিক রহমান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৪ ০৭:০৪:৪৪


দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হওয়ার জন্য এগিয়ে আছেন লন্ডন স্টক এক্সচেঞ্জের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ এনামুল হক সরকার এবং সিটি ব্যাংক এনএর চিফ কান্ট্রি কমপ্লায়েন্স অফিসার (সিসিসিও) ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসার (সিএএমএলও) এম আশিক রহমান। ডিএসইর নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটি (এনআরসি) ডিএসইর পর্ষদে তাদের নাম প্রস্তাব করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যক্তিগত কারণ দেখিয়ে এ বছরের ৮ অক্টোবর ডিএসইর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক পদত্যাগপত্র জমা দেন। এর পরিপ্রেক্ষিতে এ বছরের ৪ নভেম্বর এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ডিএসই। বিজ্ঞপ্তি দেয়ার পর এক্সচেঞ্জটির এমডি পদের জন্য ২১ জন প্রার্থী আবেদন করেন। এদের মধ্য থেকে সাতজন প্রার্থীকে বাছাই করে ১০ ডিসেম্বর জুমের মাধ্যমে সাক্ষাত্কার নেয় এনআরসি। সাক্ষাত্কারের পর এনআরসির পছন্দের তালিকায় আলোচ্য দুই প্রার্থী রয়েছেন বলে জানিয়েছেন কমিটির একজন সদস্য। কমিটি তাদের সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা করে ডিএসইর পর্ষদের কাছে এমডি পদে সম্ভাব্য প্রার্থীর নাম সুপারিশ করবে। পরবর্তী সময়ে ডিএসইর পর্ষদ এমডি পদের জন্য একজনের নাম সুপারিশ করবে। সেটি অনুমোদনের জন্য বিএসইসির কাছে পাঠাবে। বিএসইসির অনুমোদন পেলে এমডি নিয়োগ চূড়ান্ত হবে।

ডিএসইর এমডি পদের জন্য সাক্ষাত্কার দেয়া অন্য পাঁচ প্রার্থীর মধ্যে রয়েছেন এনসিসি ব্যাংকের সাবেক এমডি মোসলেহউদ্দীন আহমেদ, এনআরবি ব্যাংকের সাবেক এমডি মো. মেহমুদ হোসেন, ডিএসইর সাবেক সিটিও এএসএম খায়রুজ্জামান, ফ্রিল্যান্স পরামর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এফসিএ, সিপিএ, সিপিএফএ ও মো. আব্দুর রহিম।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News, ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ