দি একমি ল্যাবরেটরিজের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৫ ০৯:২৭:৪২
পুঁজিবাজারের তালিকাভুক্ত দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডর ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান মিসেস্ নাগিনা আফজাল সিন্হার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিন্হা,উপ-ব্যবস্থাপনা পরিচালক মিসেস্ জাহানারা মিজান সিন্হা, পরিচালক মো: আবুল হোসেন, সৈয়দ শাহেদ রেজা ও মিস্ ফৌজিয়া হক, এফসিএ, মিস তাসনীম সিন্হা, ফাহিম সিন্হা, অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: হাসিবুর রহমান, কোম্পানি সেক্রেটারী জনাব মো: রফিকুল ইসলাম, এফসিএস, হেড অফ ফাইন্যান্স এন্ড এ্যাকাউন্টস মো: আরশাদুল কবির, এফসিএ, এবং হেড অফ ইণ্টারনাল অডিট এ. কে. এম. মশিউর রহমান খান, এফসিএমএ। বিপুল সংখ্যক সাধারণ বিনিয়োগকারী সভায় ডিজিটাল প্লাটফর্মে যুক্ত ছিলেন।
সভায় কোম্পানির ২০১৯-২০২০ আর্থিক বছরের উল্লেখযোগ্য সকল কার্যক্রম, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, নগদ লভ্যাংশ অনুমোদন, পরিচালকগণের অবসর ও পুনঃনিয়োগ, ব্যবস্থাপনা পরিচালকের পুনঃনিয়োগ, নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ, কম্প্লায়েন্স নিরীক্ষক নিয়োগ, গণ প্রস্তাব থেকে উত্তেলিত অর্থের পূর্নবিন্যাস এবং সর্বোপরি ভবিষ্যতের উল্লেখযোগ্য কর্ম-পরিকল্পনাসমূহ সম্মানিত শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপিত এবং অনুমোদিত হয়।
অনুষ্ঠানে যোগদান করে ৪৪তম বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করায় কোম্পানির চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














