ফাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১২-১৫ ১০:০৯:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০২ পয়সা।
এদিকে ছয় মাসে (জানুয়ারি-জুন’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫টাকা ৮৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ঋণাত্বক ৩ টাকা ৯৫ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:০৬/১৫/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














