৩ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১২-১৫ ১১:৫৪:৩৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি বৃহস্পতিবার লেনদেন বন্ধ রাখবে। কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন ও দেশবন্ধু পলিমার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার কোম্পানি ৩টির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৩টি। আগামী রোববার (২০ ডিসেম্বর) এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:৫০/১৫/১২/২০২০