খুলনায় মাদক মামলায় একজনের ৮ বছরের কারাদন্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-১৫ ১৫:২১:৪৯
খুলনায় মাদক মামলায় মোঃ মাহাবুব রহমান ফকির (৪৩) নামের এক ব্যক্তিকে ৮ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদয়ে আরও এক বছরের বিনাশ্রম দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি মোঃ মাহাবুব রহমান ফকির আদালতে উপস্থিত ছিলেন। সে ডুমুরিয়া উপজেলার মৃত মোঃ রোস্তম আলী ফকিরের ছেলে।
এদিকে, মামলার অন্য আসামি মোঃ মুরাদ গাজীর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













