ভৈরব নদে খেয়া পারাপারের সময় যুবক নিখোঁজ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-১৬ ১০:৫৫:০২
খুলনার ভৈরব নদে খেয়া পারাপারের সময় যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে এম এম জিয়া নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সে নগরীর দৌলতপুর পাবলা এলাকার দত্ত বাড়ির লিয়াকত আলী মোল্লার ছেলে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ৭ টার দিকে দিঘলিয়া উপজেলার দৌলতপুর খেয়াঘাট দিয়ে পারাপারের সময় মাঝ নদীতে পড়ে যায়।
নিখোঁজ যুবকের চাচাতো ভাই এমএম শফিক জানান, তাঁর চাচার ছেলে জিয়া মৃগী রোগে ভুগছিলেন। পারাপারের সময় হঠাৎ করে পড়ে যায়। ঘটনার পর দিঘলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারসহ উদ্ধার টিম নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১০ টায় নিখোঁজ যুবকে উদ্বার করা সম্ভব হয়নি।
এদিকে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম নিখোঁজ যুবককে উদ্ধারের ব্যাপারে সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন। তিনি বলেন, বুধবার (১৬ ডিসেম্বর) সকালে দিঘলিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করবে।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













