বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা দিল বেনাপোল কাস্টমস
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-১৭ ১৫:৫৪:৪১
মহান বিজয়ের মাসে বেনাপোল কাস্টমস হাউসে ১১ জন বীর মুক্তিযেদ্ধাকে সন্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করলেন বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বীর মুক্তযোদ্ধোদের হাতে সন্মাননা ক্রেস্ট ও নগদ ১১ হাজার টাকা করে তুলে দেন যশোর -১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন।
কাস্টমস ক্লাবে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সন্মাননা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো: আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সাংসদ শেখ আফিল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধো সিরাজুল হক মন্জু,বীর বীক্রম মো: নুরুল হক ও কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড.নেয়ামুল ইসলামও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন।
বিজয়রে মাসে মুক্তিযোদ্ধাদের এ ধরনের সন্মানিত করায় কাস্টমস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সাংসদ শেখ আফিল উদ্দিন।
সানাবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













