যমুনা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১২-১৯ ০৯:৩৪:৫৬
মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের অসহায় নিপীড়িত মানুষের মাঝে যমুনা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন শীতবস্ত্র বিতরণ করেছে।
শুক্রবার ১৮ ডিসেম্বর বিকেলে উল্লাপাড়া বড়হর সড়াতৈল হাই স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
যমুনা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের পাশে থেকে সহযোগীতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও দুস্থ অসহায় ২৫০ ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইকবাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যমুনা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল মামুন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক আহমেদ হোসেন। শীত বস্ত্র বিতরণ কমিটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিব হোসেন খান। যমুনা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক মজনু মিয়া, আইসিটি বিষয়ক সম্পাদকসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













