উত্তরের হিমেল হাওয়ায় কমছে তাপমাত্রা, বইছে শৈত্যপ্রবাহ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১২-১৯ ১৪:০০:১৬
আকস্মিক তাপমাত্রা কমে যাওয়া, মেঘলাভাব কেটে যাওয়া ও উত্তর থেকে আসা হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস নেমেছে।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













