ইফাদ অটোর উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২০ ১০:২৮:৫৮
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের ইফাদ অটোর এক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ইফতেখার আহমেদ টিপুর কাছে নিজ প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ১৬২টি শেয়ার রয়েছে। এর মধ্যে ২ কোটি শেয়ার বিক্রি করবেন তিনি। বর্তমান বাজার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ব্লক মার্কেটে শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন এই উদ্যোক্তা পরিচালক।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:২৮/২০/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














