মেহেরপুরে ভাস্কর্য ভাঙার গোপন বৈঠককালে আটক ১৭

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-২০ ১৩:১৬:২৪


কুষ্টিয়া ও কুমারখালীর মতো মেহেরপুরের মুজিবনগরে ভাস্কর্য ভাঙার গোপন বৈঠককালে মেহেরপুর ডিবি পুলিশ শনিবার সন্ধ্যায় একজন মহিলা কাউন্সিলরসহ ১৭ জনকে আটক করেছে।

মেহেরপুর জেলা শহরের শেখপাড়ায় একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক করা বাড়ির সামনে সাইন বোর্ড লাইফ কেয়ার ডি-ল্যাব অ্যান্ড হসপিটাল।

যেটি জামায়াত-শিবির পরিচালিত। কিন্তু সেখানে চিকিৎসার কোনো সরঞ্জাম দেখা যায়নি।

আটককৃতরা হল, মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তার, মেহেদী হাসান, সাখাওয়াত হোসেন, রাজু আহমেদ, আবুল হাসান, মাহাবুব, আবুল বাশার, সৈয়দ জুবায়ের হাসান, সাইদুর রহমান, কামরুল ইসলাম নাহিদ, ইকবাল হোসেন, মো. আবদুল্লাহ, আল হেলাল রোমান, আবু জাফর, মো. হৃদয়, মো. মাসুদ, খালেদ সাইফুল্লাহ। আটককৃতরা মেহেরপুর পৌর এলাকাসহ জেলার বিভিন্ন গ্রামের।

 

সানবিডি/নাজমুল