নারী হজযাত্রীদের সেবায় দেড় হাজার নারী কর্মী নিয়োগ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২০ ১৬:৫৭:০৫
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মসজিদে হজ্জকালীন সময়ে আগত নারী হজযাত্রীদের সেবার লক্ষ্যে দেড় হাজার নারী কর্মী নিয়োগ দিয়েছে দেশটির সরকার।
এই নিয়োগের বিষয়ে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কার দুই পবিত্র মসজিদের বিভিন্ন বিভাগে ওই নারী কর্মীদের নিয়োগ দেয়া হয়েছে। খবর আরব নিউজের।
নিয়োগকৃতদের মধ্যে ৬০০ জনকে কারিগরি বিভাগে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া জমজমের পানি বিতরণ শাখা, বৈদ্যুতিক গাড়ি চালনা, গাইড করা এবং গোয়েন্দা শাখায় এসব নারীকে নিয়োজিত করা হয়েছে।
এই তথ্য নিশ্চিত করেছেন সৌদির নারীবিষয়ক মন্ত্রণালয়ের উপপ্রধান ড. আল-আনউদ বিনতে খালেদ আল-আবউদ।
সানবিডি/এনজে/৪:৫৫/২০.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













