৩০ দিন আরএকে সিরামিকের আংশিক উৎপাদন বন্ধ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১২-২১ ১১:৪৩:৪৪
পুঁজিরবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকের উৎপাদন সহায়ক প্রতিষ্ঠান আরএকে পাওয়ার প্রাইভেট লিমিটেডের বিদ্যুতের রক্ষণাবেক্ষনের কাজের জন্য ৩০ দিন বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আরএকে পাওয়ার প্রাইভেট লিমিটেড হচ্ছে আরএকে সিরামিকের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। আরএকে পাওয়ার প্রাইভেটের বিদ্যুতের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য আরএকে সিরামিকের উৎপাদন ২১ ডিসেম্বর থেকে ৩০ দিন বন্ধ থাকবে।
কোম্পানিটির ৪ টাইলেসের মধ্যে ৩ নম্বর এবং ৪ নম্বর লাইনের উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকবে। ১ নম্বর লাইনের উৎপাদন ৫০ শতাংশ এবং ২ নম্বর লাইনের উৎপাদন ১০০ শতাংশ কার্যকর থাকবে। স্যানেটারি পণ্য উৎপাদন ক্ষমতা ৭০ শতাংশ কার্যকর থাকবে।
কোম্পানিটি আরো জানিয়েছে, পাওয়ার প্লান্টের কাজ সম্পন্ন হলে উৎপাদনের বিষয়টি জানিয়ে দেয়া হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:৪০/২১/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














