নাইক্ষ্যংছড়িতে ব্রীজ ভেঙে ট্রাক খাদে

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-২২ ১৩:৩৮:২০


পণ্যবাহী ট্রাক নিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ঢুকতে গিয়ে ব্রীজ ভেঙে ট্রাক খালে নাইক্ষ্যংছড়িতে বেইলি ব্রীজ ভেঙে খালে পড়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় ১১বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত বেইলী ব্রীজটি ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

মুদি দোকানের বিভিন্ন মালামাল বোঝাই ট্রাকটি খালে পড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে পরিচয় মিলেনি ট্রাক চালকের। বর্তমানে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত বেইলী ব্রীজ দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে দিবেনা জেনেই ভোরেই ব্রীজটি পার হওয়ার চেষ্টা করে ট্রাকচালক। নড়বড়ে ব্রীজটি পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জোড়াতালীর বেইলী ব্রীজটি ৩য় বারের মত দুর্ঘটনায় কবলে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সানবিডি/নাজমুল