যশোর শহরে প্রাকাশ্যে খুনাখুনি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-২২ ১৫:২৬:২১


যশোর শহরের আরবপুর এলাকায় প্রকাশ্যে বিশে মিয়া (৩২) নামে যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

পুলিশ জানায়, সোমবার বিকেলে শহরের আরবপুর এলাকার একটি হোটেলে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত বিষে শহরের আরবপুর এলাকায় খালেকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৯টি মামলা আছে।

স্থানীয়রা বলছেন, বালিয়া ভেকুটিয়া কলোনি এলাকার দেলোয়ারের ছেলে সাগর (৩০) ও তার কয়েকজন সহযোগী বিশেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

যশোর কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাষী বিশে খুন হন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে যশোর কোতওয়ালী থানায়।

সানবিডি/নাজমুল