কাপ্তাই হ্রদে ৮৮০ টন মাছ কম আহরণ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২২ ১৯:০২:৪৪
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি স্বল্পতার কারণে মৌসুমের শুরুতে মাছ আহরণ হ্রাস পেয়েছে। এতে বিগত সময়ের তুলনায় চলতি মৌসুমের প্রথম চার মাসে আহরণ কমেছে ৮৮০ টন। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে হ্রদে মাছ আহরণের রেকর্ডে ধাক্কা খাওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
এ বিষয়ে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বলছেন, কাপ্তাই হ্রদে জাল ফেলেও আশানুরূপ মাছ পাচ্ছেন না জেলেরা। এতে একদিকে জেলেরা নিজেদের পরিবার-পরিজনের ভরণ-পোষণ ও ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া দাদনের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। অন্যদিকে আহরণ হ্রাসের পাশাপাশি করোনার অজুহাতে বাজারে মাছের মূল্য আগের চেয়ে কিছুটা কমেছে। যে কারণে আহরণ হ্রাস ও বর্তমান বাজারমূল্যের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খাতনির্ভর সবাই।
বিএফডিসির রাঙ্গামাটি বিপণন কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১৯-২০ মৌসুমে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বিএফডিসি রাঙ্গামাটি বিপণন কেন্দ্রের আওতাধীন রাঙ্গামাটি, কাপ্তাই, মারিশ্যা ও মহালছড়ি থেকে ৪ হাজার ৩৯৫ টন মাছ অবতরণ করা হয়। চলতি (২০২০-২১) মৌসুমের একই সময় চারটি বিপণন কেন্দ্রে ৩ হাজার ৫১৫ টন মাছ অবতরণ করা হয়, যা বিগত মৌসুমের চেয়ে ৮৮০ টন কম।
সানবিডি/এনজে/৬:৫৯/২২.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













