সেন্টমার্টিনে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-২৩ ১১:৪৬:৩৯


সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে দুই লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (২৩ ডিসেম্বর) ভোরের দিকে ভাসমান অবস্থায় ট্রলারটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ।

তিনি বলেন, ট্রলারটি থেকে দুই লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হলেও ট্রলারে কাউকে পাওয়া যায়নি। দুপুরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

 

সানবিডি/নাজমুল