রবির ৯মাসে মুনাফা বেড়েছে ৪ শতাংশ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১২-২৩ ১৪:৩৭:২৫
পুঁজিবাজারে বৃহস্পতিবার থেকে লেনদেন শুরু হতে যাওয়া রবি আজিয়াটার চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৫ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের নয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৪ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০১ টাকা বা ৪ শতাংশ বেড়েছে।
এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩৬ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৮ টাকা বা ৭৮ শতাংশ কমেছে।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৮৩ টাকায়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৪:৩৬/২৩/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














