সিরাজগঞ্জে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১২-২৩ ১৭:৫৬:১০
সিরাজগঞ্জের সলঙ্গা থানার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে মোঃ আলম শেখ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃত আলম শেখ রাজশাহী জেলার বেলপুকুর উপজেলার চক জামিরা গ্রামের মৃত ইদ্রিস শেখের ছেলে। র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন, সিমসহ ১টি মোবাইল ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













