বঙ্গোপসাগরে ফিসিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৩ ১৮:৪৪:৪৬
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ফিসিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার ভোররাতে সমুদ্রসীমার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিকেলে জাল-ট্রলারসহ আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।
এ বিষয় পুলিশ জানায়, বুধবার ভোর রাতে সুন্দরবনের দুবলার চরের অদূরে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমার ফেয়ারওয়ে বয়া এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ফিসিং ট্রলার এফবি মা মঙ্গলীসহ ১৬ জেলেকে আটক করে। পরে ট্রলারসহ তাদের মোংলা থানা পুলিশে সোপর্দ এবং মৎস্য অধিদপ্তরের উপস্থিতিতে জব্দকৃত বিপুল পরিমান সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হয়। আটক ট্রলার ও জেলেদের বিরুদ্ধে ১৯৮৩ সালের সমুদ্রসীমা আইনের ২২ ধারায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
সানবিডি/এনজে/৬:৪২/২৩.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













