ইন্টারন্যাশনাল ফাইন্যান্স থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এ্যাওয়ার্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৫ ১৩:০০:০৭
যুক্তরাজ্য ভিত্তিক স্বনামধন্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স পাবলিকেশন্স লিমিটেড ‘বেস্ট ইসলামীক কার্ড’ ক্যাটাগরীতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-কে “ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ব্যাংকিং এ্যাওয়ার্ড-২০২০” প্রদান করেছে।
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, প্রডাক্টসমূহের জনপ্রিয়তা এবং ব্যবহারসহ অন্যান্য সূচকের সন্তোষজনক অগ্রগতির উপর ভিত্তি করে এ সম্মানজনক পুরস্কার প্রদান করে থাকে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ডুয়েল কারেন্সী ভিত্তিক ইসলামীক ক্রেডিট কার্ডের আন্তর্জাতিকমানের সর্বোচ্চ নিরাপত্তা ও সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সুবিধাদি বিবেচনায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-কে “বেস্ট ইসলামীক কার্ড” পুরস্কার প্রদান করেছে।
এ বছর বিভিন্ন ক্যাটাগরীতে বিশ্বের প্রায় ৯০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:৫৮/২৫/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














