গাজায় ইসরাইলের বিমান হামলা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৬ ১১:৩৪:১৫


ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলের যুদ্ধবিমান।

অধিকৃত গাজার আল-বুরেইজ শরণার্থী শিবির ও দেইর আল-বালাহ এলাকায় দখলদার ইসরাইলি বাহিনী ওই বিমান হামলা চালিয়েছে বলে শনিবার সকালে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন। খবর আনাদোলুর।

এই হামলায় গাজার পূর্বাঞ্চলে আল-তুফা এলাকায় শিশুদের একটি হাসপাতাল, একটি আবাসিক এলাকা ও একটি বিকলাঙ্গদের পুনর্বাসন কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করছে, তারা হামাসের অস্ত্রভাণ্ডার, মাটির নিচে সামরিক স্থাপনা ও সামরিক চেকপোস্ট লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।

সানবিডি/এনজে