শিবগঞ্জে ২১৬০ পরিবারে কম্বল ও শুকনো খাবার বিতরণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৭ ১৪:৫১:২১
চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়২ হাজার ১৬০টি অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল, চাল, ডাল, তেল ও লবণসহ বিভিন্ন প্রকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কম্বল ও শুকনো খাবার তুলে দেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।
এ সময় ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, জননেত্রী প্রধামন্ত্রী শেখ হাসিনা অসহায়-দুস্থ শীতার্ত পরিবারের পাশে রয়েছে। পর্যাপ্ত শীতবস্ত্র মজুত রয়েছে জানিয়ে শিগগিরই ছিন্নমূল মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেয়া হবে। এ সময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













